The Feast of the Passover সম্পর্কে বাইবেলের পদ: Sacrifices during
Sacrifices during সম্পর্কে পদ
কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হিসাবে হোমবলির দোষমুক্ত দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।
ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক একটি ষাঁড়ের জন্য তিন দশ ভাগের এক ভাগ ও সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ।
তার সঙ্গে সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে এক এক বছরের জন্য একের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজি
এবং তোমাদের প্রায়শ্চিত্ত করার জন্য পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল।
এই সমস্ত তোমরা প্রতিদিনের র হোমবলির জন্য সকালের হোমবলি ছাড়াও নিবেদন করবে।
এই নিয়ম অনুসারে তোমরা সাত দিন ধরে প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে ভক্ষ্য নিবেদন করবে; প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা নিবেদিত হবে।