Precious Stones সম্পর্কে বাইবেলের পদ: Adorning the breastplate of judgment
Adorning the breastplate of judgment সম্পর্কে পদ
আর এটির ওপরে চার সারি মূল্যবান মণি লাগিয়ে তৈরী করবে; তার প্রথম সারিতে অবশ্যই চুণী, পীতমণি ও মরকত;
দ্বিতীয় সারিতে অবশ্যই পদ্মরাগ, নীলকান্ত ও হীরক;
তৃতীয় সারিতে অবশ্যই পেরোজ, যিস্ম ও কটাহেলা;
এবং চতুর্থ সারিতে বৈদূর্ষ্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি; এই গুলি নিজের নিজের সারিতে সোনা দিয়ে লাগানো হবে।
তা চার সারি মণি লাগিয়ে তৈরী করলেন। তার প্রথম সারিতে চুণী, পীতমণি ও মরকত ছিল,
দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক ছিল।
তৃতীয় সারিতে পেরোজ, যিস্ম এবং কটাহেলা ছিল।
চতুর্থ সারিতে বৈদূর্য্য, গোমেদক ও সূর্য্যকান্ত মণি ছিল; এই মণিগুলি সোনা দিয়ে বাঁধানো হলো।
এই সকল মণি ইস্রায়েলের বারোজন ছেলের নাম অনুযায়ী হলো, প্রতিটি তাদের নামানুসারেই হল; মুদ্রার মত খোদাই করা প্রত্যেক মণিতে বারোটি বংশের জন্য এক একটি ছেলের নাম হল।