Othniel সম্পর্কে বাইবেলের পদ: Conquers Kirjath-Sepher, and as reward secures Caleb's daughter to wife
Conquers Kirjath-Sepher, and as reward secures Caleb's daughter to wife সম্পর্কে পদ
আর কালেব বললেন, “যে কেউ কিরিয়ৎ-সেফরকে আক্রমণ করে অধিকার করবে, তার সঙ্গে আমি আমার মেয়ে অক্ষার বিয়ে দেব।”
আর কালেবের ভাই কনষের ছেলে অৎনীয়েল তা অধিকার করলে তিনি তার সঙ্গে তার মেয়ে অক্ষার বিয়ে দিলেন।
আর ঐ কন্যা এসে তার বাবার কাছে একটি জমি চাইতে স্বামীকে বুদ্ধি দিল এবং সে তার গাধার পিঠ থেকে নামল; কালেব তাকে বললেন, “তুমি কি চাও?”
সে বলল, “আপনি আমাকে একটি উপহার দিন, দক্ষিণ অঞ্চলে অবস্থিত জমি আমাকে দিয়েছেন, জলের উনুইগুলিও আমাকে দিন।” তাতে তিনি তাকে উপরের উনুইগুলি ও নিচের উনুইগুলিও দিলেন।
নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের এই অধিকার।
আর কালেব বললেন, “যে কেউ কিরিয়ৎ-সেফরকে আঘাত করে নিজের অধিকারে আনবে, তার সঙ্গে আমি নিজের মেয়ে অক্ষার বিয়ে দেব।”
এবং কালেবের ছোট ছেলে কনসের ছেলে অৎনীয়েল তা নিজের অধিকারে আনলে তিনি তার সঙ্গে নিজের মেয়ে অক্ষার বিয়ে দিলেন।