মূল বিষয়বস্তুতে যান

Money সম্পর্কে বাইবেলের পদ: Atonement

7 টি পদ · 40 টি দিক

"Money" খুঁজুন

Atonement সম্পর্কে পদ

  1. “তুমি যখন ইস্রায়েলীয়দের সংখ্যা গণনা করবে, তখন তারা প্রত্যেকে গণনার দিন সদাপ্রভুর কাছে নিজের নিজের প্রাণের জন্য খেসারৎ দেবে। তাদের গণনা করার পর তুমি এটি অবশ্যই করবে, সুতরাং তোমার গণনা করার দিন যেন তাদের মধ্যে আঘাত না হয়।

  2. গণনায় যাদের গণনা করা হয়েছে তাদের প্রত্যেককে রূপার অর্ধেক শেকল করে দিতে হবে; বিংশতিতে এক শেকলে ওজন হলো কুড়িটি গেরার সমান; এই অর্দ্ধশেকল আমার অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার হবে।

  3. গণনার মধ্যে যারা কুড়ি বছর বয়ষ্ক অথবা তার বেশি বয়ষ্ক তারা সবাই সদাপ্রভুকে এই উপহার দেবে।

  4. যখন লোকেরা প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুকে সেই উপহার দেবে সেই দিন ধনীরা অর্দ্ধ শেকলের বেশি দেবে না এবং গরিবরা তার কম দেবে না।

  5. তুমি ইস্রায়েলীয়দের থেকে সেই প্রায়শ্চিত্তের রূপা নিয়ে সমাগম তাঁবুর কাজের জন্য দেবে। এটি তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের জন্য ইস্রায়েলীয়দের স্মরণ করার জন্য আমার অর্থাৎ সদাপ্রভুর সামনে থাকবে।”

  6. তবে সে সদাপ্রভুর কাছে দোষের জন্য বলি আনবে, পবিত্র জায়গার শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রূপা দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষ এনে দোষের জন্য বলি উপস্থিত করবে।

  7. আর সে পবিত্র জিনিস বিষয়ে যে পাপ করেছে, তার পরিশোধ করবে, তাছাড়া পাঁচ অংশের এক অংশও দেবে এবং যাজকের কাছে তা আনবে; পরে যাজক সেই দোষের জন্য মেষ বলি দিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।