Skip to content

Feasts সম্পর্কে বাইবেলের পদ: Drunkenness at

4 টি পদ · 3 টি দিক

Drunkenness at সম্পর্কে পদ

  1. ¶ অনেক বছর পরে একদিন রাজা বেলশৎসর তাঁর এক হাজার মহান লোকদের জন্য একটা বড় ভোজের আয়োজন করলেন এবং তিনি সেই হাজার জনের সামনে আঙ্গুর রস পান করছিলেন।

  2. বেলশৎসর যখন আঙ্গুর রস পান করছিলেন, তখন তিনি আদেশ দিলেন তাঁর সামনে যিরূশালেমের মন্দির থেকে যে সমস্ত সোনা ও রূপার পাত্র তাঁর বাবা নবূখদনিৎসর এনেছিলেন সেগুলো যেন আনা হয় এবং যাতে রাজা, তাঁর মহান লোকেরা, তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেই সব পাত্রে করে পান করতে পারেন।

  3. তখন দাসেরা সেই সমস্ত সোনার পাত্রগুলি নিয়ে এল যা যিরূশালেমের ঈশ্বরের গৃহ থেকে আনা হয়েছিল। রাজা, তাঁর মহান লোকেরা এবং তাঁর স্ত্রীরা ও তাঁর উপপত্নীরা সেগুলিতে পান করলেন।

  4. তাঁরা আঙ্গুর রস পান করলেন এবং সোনা, রূপা, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথর দিয়ে তৈরী মূর্তিগুলির তাঁরা প্রশংসা করলেন।