Skip to content

Eliphaz সম্পর্কে বাইবেলের পদ

10 টি পদ · 2 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. এষৌর ছেলেদের নাম এই। এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস ও এষৌর স্ত্রী বাসমতের ছেলে রুয়েল।

  2. আর ইলীফসের ছেলে তৈমন ও ওমার, সফো, গয়িতম ও কনস।

  3. আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।

  4. আর রুয়েলের ছেলে নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

  5. আর সিবিয়োনের নাতনি অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তার ছেলে যিয়ূশ, যালম ও কোরহ।

  6. এষৌর বংশধরদের দলপতিরা এই। এষৌর বড় ছেলে যে ইলীফস, তার ছেলে দলপতি তৈমন, দলপতি ওমার,

  7. দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার বংশধর।

  8. ¶ এই সমস্ত কথা ইয়োবকে বলার পর, সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে বললেন, “আমার প্রচন্ড ক্রোধ তোমার বিরুদ্ধে এবং তোমার বন্ধুদের বিরুদ্ধে জ্বলে উঠেছে, কারণ তোমরা আমার বিষয়ে সঠিক কথা বলনি যেমন আমার দাস ইয়োব বলেছে।

  9. এখন এই জন্য, তোমাদের জন্য সাতটা ষাঁড় এবং সাতটা মেষ নাও, আমার দাস ইয়োবের কাছে যাও এবং তোমাদের জন্য হোমবলি উত্সর্গ কর। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করবে এবং আমি তার প্রার্থনা গ্রহণ করব, যাতে আমি তোমাদের মূর্খতার জন্য তোমাদের শাস্তি না দিই। তোমরা আমার বিষয়ে সঠিক কথা বলনি, যেমন আমার দাস ইয়োব বলেছে।”

  10. তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিলদদ ও নামাথীয় সোফার গেল এবং যেমন সদাপ্রভু আদেশ করেছিলেন তারা তেমনি করলেন এবং সদাপ্রভু ইয়োবকে গ্রহণ করলেন।