All Christians Should Be As Missionaries সম্পর্কে বাইবেলের পদ: Philemon
Philemon সম্পর্কে পদ
¶ আমি পৌল, খ্রীষ্ট যীশুর একজন বন্দী, আমাদের প্রিয় ও সহকর্মী প্রিয় ভাই ফিলীমনের কাছে,
এবং আমাদের বোন আপ্পিয়া এবং আমাদের সেনাপতি আর্খিপ্প ও তোমাদের বাড়ির মণ্ডলীর কাছে লিখিত পত্র এবং আমাদের ভাই তীমথিয়র অভিবাদন:
আমাদের পিতা ঈশ্বরও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপরে আসুক।
¶ আমি আমার প্রার্থনার দিন তোমার নাম স্মরণ করে সবদিন আমার ঈশ্বরকে ধন্যবাদ করে থাকি,
তোমার যে বিশ্বাস প্রভু যীশুর ওপর ও সব পবিত্র লোকের ওপরে ভালবাসা আছে, সে কথা আমি শুনতে পাচ্ছি।
আমি এই প্রার্থনা করি যে আমাদের ভেতরে যীশু খ্রীষ্টেতে যে সব সহভাগীতার জ্ঞান আছে যেন তোমার বিশ্বাসের অংশগ্রহণ খ্রীষ্টের উদ্দেশ্যে সেগুলি কার্য্যকারী হয়।