মূল বিষয়বস্তুতে যান

Kedar

9 verses

27.4000, 37.7000 গুগল মানচিত্রে দেখুন

Kedar-এর উল্লেখ থাকা পদ

  1. দূর্ভাগ্য আমার কারণ আমি অস্থায়ীভাবে মেশকে থাকছি; আমি আগে কেদরের তাঁবুতে বাস করতাম।

  2. ওহে যিরূশালেমের মেয়েরা, আমি কালো হলেও সুন্দরী, তাঁবুর মত, শলোমনের পর্দার মত।

  3. কারণ প্রভু আমার কাছে এই কথা বললেন, “এক বছরের মধ্যে, এক বছরের জন্য মজুরী দেওয়া একজন শ্রমিক হিসাবে এটি দেখতে পাবে, কেদরের সমস্ত গৌরব শেষ হবে।

  4. কেদরের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে;” কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।

  5. মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক; কেদরীয়দের গ্রামগুলোও আনন্দের জন্য চিত্কার করুক, শেলার লোকেরা গান করুক, পাহাড়ের চূড়াগুলো থেকে চিৎকার করুক।

  6. কেদরের সমস্ত ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নবায়োতের ভেড়া তোমাদের প্রয়োজন মেটাবে; তারা আমার বেদির উপরে গ্রহণযোগ্য উৎসর্গ হবে এবং আমি আমার গৌরবময় গৃহকে মহিমান্বিত করব।

  7. কারণ পার হয়ে কিত্তীয়দের উপকূলে গিয়ে দেখ, কেদরে দূত পাঠাও এবং খুব ভাল করে লক্ষ্য কর এবং দেখ যদি সেখানে এই রকম কোন কিছু কখনও হয়।

  8. কেদর ও হাৎসোর সম্মন্ধে বাবিলের রাজা নবূখদনিৎসরকে সদাপ্রভু এই কথা বলেন (এখন বাবিলের রাজা নবূখদনিৎসর সেই স্থানকে আক্রমণ করে যাচ্ছিলেন): “ওঠো, কেদর আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর।

  9. আরব এবং কেদরের অধ্যক্ষেরা সবাই তোমার করায়ত্ত বনিক ছিল, মেষশাবক, মেষ ও ছাগল এই সব বিষয়ে তারা তোমার বনিক ছিল।