মূল বিষয়বস্তুতে যান

God

11,427 টি পদ · 2 জন পরিবারের সদস্য

God-এর উল্লেখ থাকা পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমি বললাম, “আমার ঈশ্বর, জীবনের মাঝ পথে আমাকে তুলে নিও না; তুমি আছো সব পুরুষে পুরুষে স্থায়ী।

  2. অতীতে তুমি পৃথিবীর মূল স্থাপন করেছ, আকাশমণ্ডলও তোমার হাতের কাজ।

  3. সে সব ধ্বংস হবে, কিন্তু তুমি থাকবে; তারা কাপড়ের মতো পুরোনো হয়ে যাবে, যেমন কাপড় পোশাকের মতো সেগুলো খুলে ফেলবে এবং তারা অদৃশ্য হবে।

  4. কিন্তু তুমি একই আছ এবং তোমার বছর কখনও শেষ হবে না।

  5. তোমার দাসদের সন্তানরা বেঁচে থাকবে এবং তাদের বংশধরেরা তোমার সামনে বেঁচে থাকবে।”

  6. সদাপ্রভুুকে মহিমান্বিত কর, আমার আত্মা এবং আমার ভেতরে যা আছে সবকিছু, মহিমান্বিত কর তাঁর পবিত্র নাম।

  7. মহিমান্বিত কর সদাপ্রভুুকে এবং আমার প্রাণ ভুলে যেও না তাঁর সব উপকার।

  8. সদাপ্রভুু তাই করেন যা নিরপেক্ষ এবং বিচারের কাজ করেন যারা নিপীড়িত সবার জন্য।

  9. তিনি মোশিকে নিজের পথ জানালেন, তার কাজ ইস্রায়েলের উত্তর পুরুষদের জন্য।

  10. সদাপ্রভুু ক্ষমাশীল ও করুণাময়, তিনি ধৈর্য্যশীল; তার আছে মহান বিশ্বস্ত নিয়ম পত্র।

  11. তিনি সব দিন বিনতি করবেন না, তিনি সব দিন রাগ করবেন না।

  12. কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উঁচু, সেরকম তাঁর বিশ্বস্ততার নিয়ম তাদের প্রতি যারা তাঁকে সম্মান করে।

  13. পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূর, তেমনি তিনি আমাদের পাপের অপরাধ থেকে আমাদের দূরে রেখেছেন।

  14. একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন, তেমন সদাপ্রভুুও করুণা করেন তাদের যারা তাঁকে সম্মান করে।

  15. কারণ তিনি আমাদের গঠন জানেন; তিতিনি তোমাকে দৃঢ় প্রেমের দ্বারা আশির্বাদ দেননি জানেন যে আমরা ধূলো মাত্র।

  16. কিন্তু সদাপ্রভুুর বিশ্বস্ততার নিয়ম চিরস্হায়ী থেকে অনন্তকাল পর্যন্ত থাকে তাদের ওপর যারা তাঁকে সম্মান করে, তাঁর ধার্ম্মিকতা দীর্ঘস্থায়ী তাদের বংশধরদের ওপর।

  17. তারা তাঁর নিয়ম রক্ষা করত এবং মনে করে সবাই তাঁর নির্দেশ পালন করত।

  18. সদাপ্রভুু স্বর্গে তাঁর সিংহাসন স্থাপন করেছেন, তাঁর রাজ্য সবার ওপর প্রতিষ্ঠিত।

  19. আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা তাঁর দূতেরা, তোমাদের আছে শক্তি তাঁর বাক্য মেনে চলো এবং তাঁর আদেশ পালন কর।

  20. আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা সব তাঁর বাহিনী, তোমরা তাঁর দাসেরা তাঁর ইচ্ছা পালন কর।

  21. আশীর্বাদ কর তাঁর সব সৃষ্টির ওপর তাঁর রাজ্যের সব জায়গায়; আমার প্রাণকে আশীর্বাদ কর সদাপ্রভুু।

  22. মহিমান্বিত কর সদাপ্রভুুর, আমার আত্মা। সদাপ্রভুু আমার ঈশ্বর, তুমি খুব মহৎ; তুমি জাঁকজমক এবং মহত্বের পোশাক পড়ে।

  23. তুমি তোমাকে আলোয় ঢেকে রেখেছো যেন একটা পোশাক পরে আছো; তুমি আকাশমণ্ডলকে আলো দিয়ে বিস্তার করেছো একটা তাঁবুর পর্দার মতো করে।

  24. তুমি তোমার বিচারালয়ের কড়িকাঠ রেখেছো মেঘের ওপরে; তুমি মেঘকে তোমার রথ করেছো; তুমি বাতাসের ডানায় চলাফেরা কর।

  25. তিনি বাতাসকে তাঁর দূত করেছেন, আগুনের শিখাকে তাঁর দাস করেন।