সামগ্রি ৬:১-৭
১
সদাপ্রভুু, তোমার ক্রোধে আমাকে তিরস্কার করো না কিংবা তোমার ক্রোধে আমাকে শাসন কর না।
২
আমার উপর করুণা কর, সদাপ্রভুু, কারণ আমি দুর্বল; সদাপ্রভুু আমাকে সুস্থ কর, কারণ আমার সমস্ত হাড় কম্পিত হচ্ছে।
৩
আমার প্রাণও খুব কষ্ট পাচ্ছে; কিন্তু তুমি, সদাপ্রভুু, আর কতদিন এটি চলবে?
৪
ফিরে এস, সদাপ্রভুু, আমার প্রাণ উদ্ধার কর। তোমার চুক্তির বিশ্বস্ততার জন্য আমাকে রক্ষা কর।
৫
কারণ মৃত্যুর মধ্যে তোমাকে কেউ স্মরণ করতে পারে না, পাতালের মধ্যে কে তোমাকে ধন্যবাদ দেবে?
৬
আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। প্রতি রাতে আমি চোখের জলে আমার বিছানা ভাসাই, আমি চোখের জলে খাট ভেজাই।
৭
দুঃখের কারণেই আমার চোখ অস্পষ্ট হয়ে যাচ্ছে; তারা আমার সমস্ত শত্রুর জন্য দুর্বল হয়ে পড়েছে।
Settings