গীতসংহিতা ১০৮:৩-৭
৩
আমি তোমাকে ধন্যবাদ দেবো, সদাপ্রভুু, লোকেদের মধ্যে; আমি তোমার প্রশংসা গান গাব জাতিদের মধ্যে।
৪
কারণ তোমার বিশ্বস্ততার বিধি আকাশমণ্ডলের ওপরে মহৎ এবং তোমার বিশ্বাসযোগ্যতা আকাশ পর্যন্ত পৌঁছয়।
৫
ঈশ্বর, আকাশমণ্ডলের ওপরে উন্নত হও এবং সারা পৃথিবীর ওপরে তোমার গৌরব উন্নত হোক।
৬
যাতে তুমি যাদের ভালবাসো তারা যেন উদ্ধার পায়, তোমার ডানহাত দিয়ে আমাদের উদ্ধার কর এবং আমাকে উত্তর দাও।
৭
ঈশ্বর তাঁর পবিত্রতায় কথা বলেছেন, “আমি উল্লাস করব; আমি শিখিম ভাগ করব এবং সুক্কোতের উপত্যকার অংশ ভাগ করে দেবো।
Settings