Skip to content
ম্যাথিউ ১৩:৫৩-৫৮

নাসরতে প্রত্যাখ্যান

ম্যাথিউ ১৩:৫৩-৫৮
৫৩
এই সকল গল্প শেষ করবার পর যীশু সেখান থেকে চলে গেলেন।
৫৪
আর তিনি নিজের দেশে এসে লোকদের সমাজঘরে তাদের উপদেশ দিতে লাগলেন, তাতে তারা চমৎকৃত হয়ে বলল, এর এমন জ্ঞান ও এমন অলৌকিক কাজ সব কোথা থেকে হল?
৫৫
একি ছুতোরের ছেলে না? এর মায়ের নাম কি মরিয়ম না? এবং যাকোব, যোষেফ, শিমোন ও যিহূদা কি এর ভাই না?
৫৬
আর তার বোনেরা কি সবাই আমাদের এখানে নেই? তবে এ কোথা থেকে এই সব পেল? এই ভাবে তারা যীশুকে নিয়ে বাধা পেতে লাগল।
৫৭
কিন্তু যীশু তাদের বললেন, নিজের দেশ ও জাতি ছাড়া আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না।
৫৮
আর তাদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে প্রচুর অলৌকিক কাজ করলেন না।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options