বিলদদ ইয়োবের কথার ভর্ৎসনা করেন
১
¶ তারপর শুহীয় বিলদদ উত্তর দিলেন এবং বললেন,
২
“তোমার কথা শেষ কর! বিবেচনা কর এবং পরে আমরা কথা বলব।
৩
কেন আমরা পশুর মত গণ্য হচ্ছি; কেন আমরা তোমার চোখে বোকার মত হয়েছি?
৪
তুমি তোমার রাগে নিজেকে বিদীর্ণ করেছ, তোমার জন্য কি পৃথিবীকে ত্যাগ করা হবে অথবা পাথরকে কি তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে?
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0