Skip to content
আদিপুস্তক ২৮:৬-৯

এষৌ উপযুক্ত স্ত্রী খোঁজেন

আদিপুস্তক ২৮:৬-৯
৬
এষৌ যখন দেখলেন, ইসহাক যাকোবকে আশীর্বাদ করে বিবাহের মেয়ে গ্রহণের জন্য পদ্দন অরামে বিদায় করেছেন এবং আশীর্বাদের দিন কনানীয় কোনো মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন
৭
তাই যাকোব মা বাবার আদেশ মেনে পদ্দন অরামে গিয়েছেন,
৮
তখন এষৌ দেখলেন যে, কনানীয় মেয়েরা তাঁর বাবা ইসহাকের অসন্তোষের পাত্রী;
৯
অতএব দুই স্ত্রী থাকলেও এষৌ ইশ্মায়েলের কাছে গিয়ে অব্রাহামের ছেলে ইশ্মায়েলের মেয়ে, নবায়তের বোন, মহলৎকে বিয়ে করলেন।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options