আদিপুস্তক ১০:১১-২৪
১১
সেই দেশ থেকে তিনি অশূরে গিয়ে নীনবী,
১২
রহবোৎপুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মাঝখানে রেষন পত্তন করলেন; ওটা মহানগর।
১৩
আর লূদীয়, অনামীয়,
১৪
লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, পলেষ্টীয়দের পূর্বপুরুষ কসলূহীয় এবং কপ্তরীয়, এই সব মিশরের সন্তান।
১৫
এবং কনানের বড় ছেলে সীদন, তারপর হেৎ,
১৬
যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
১৭
হিব্বীয়, অর্কীয়, সীনীয়,
১৮
অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হল।
১৯
সীদোন থেকে গরারের দিকে ঘসা পর্যন্ত এবং সদোম, ঘমোরা, অদমা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল।
২০
নিজের নিজের গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সব হামের ছেলে।
২১
যে শেম এবারের সব লোকদের পূর্বপুরুষ, আর যেফতের বড় ভাই, তাঁরও ছেলেমেয়ে ছিল।
২২
শেমের এই সকল ছেলে এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম।
২৩
অরামের সন্তান ঊষ, হূল, গেথর ও মশ।
২৪
আর অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন।
Settings