মূল বিষয়বস্তুতে যান
ইযেকিয়েল ২১:৮-১৭

সদাপ্রভুর শাণিত তরবারি

ইযেকিয়েল ২১:৮-১৭
তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,
মানুষের সন্তান, ভাববাণী বল, সদাপ্রভু এ কথা বলেন; তুমি বল, তরোয়াল, তরোয়াল ওটা ধারালো ও পালিশ করা হয়েছে।
১০
ওটা ধারালো করা হয়েছে, যেন হত্যা করা যায়, পালিশ করা হয়েছে, যেন বিদ্যুতের মত হয়; তবে আমরা কি আনন্দ করব আমার ছেলের রাজদন্ডের জন্য? আগুয়ান তরোয়াল ঘৃণা করে প্রত্যেক দন্ড।
১১
তাই তরোয়াল পালিশ করার জন্য দেওয়া হয়েছে, যেন হাত দিয়ে ধরা যায়; তরোয়াল ধারালো ও পালিশ করা হয়েছে, যেন হত্যাকারীর হাতে দেওয়া যায়।
১২
সাহায্যের জন্য ডাকো এবং বিলাপ করো, মানুষের সন্তান, কারণ আমার লোকেদের বিরুদ্ধে খড়্গ আসছে, এটা ইস্রায়েলের সব অধ্যক্ষের বিরুদ্ধে উপস্থিত হয়েছে; যাদের ওপর তরোয়াল আরোপিত করা হয়েছে তারা আমার লোক অতএব দুঃখে তুমি তোমার উরুতে আঘাত কর।
১৩
কারণ পরীক্ষা করা হয়েছে, সেই রাজদণ্ড যদি আর না থাকে, তাতে কি? এ কথা প্রভু সদাপ্রভু বলেন।
১৪
এখন তুমি মানুষের সন্তান, ভাববাণী বল এবং একসঙ্গে দুহাতে আঘাত কর; কারণ তরোয়াল আক্রমণ করবে এমনকি তিনবার, একটা তরোয়াল এক জনকে হত্যা করবে, এই তরোয়াল অনেক লোককে হত্যা করবে, তা সব জায়গায় তাদের হত্যাকারী হবে।
১৫
তাদের হৃদয় গলানোর জন্য এবং অনেক বাধা পাওয়ার জন্য আমি তাদের সব শহর-দ্বারে তরোয়ালের ত্রাস রাখলাম, আঃ। তা বিদ্যুতের মত তৈরী, হত্যাকারীর জন্য মুক্ত।
১৬
তরোয়াল, ডানদিকে আঘাত কর, বাঁদিকে আঘাত কর; যে দিকে তোমার ব্লেডের তীক্ষ্ণ ধার ইচ্ছা করে সে দিকে যাও।
১৭
আমিও দুহাতে একসঙ্গে আঘাত করব এবং তারপর রাগ দেখাব বাকীদের ওপরে আমি সদাপ্রভু এটা বললাম।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options