ইযেকিয়েল ১৪:১২-২০
১২
¶ তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,
১৩
মানুষের সন্তান, যখন কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করার অঙ্গীকার করে যাতে আমি তার বিরুদ্ধে আমার হাত বিস্তার করি এবং রুটির লাঠি ভেঙে দিই এবং তার মধ্যে দূর্ভিক্ষ পাঠাই এবং দেশ থেকে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি;
১৪
তখন তার মধ্যে যদি নোহ, দানিয়েল ও ইয়োব, এই তিন জন থাকে, তবে তারা নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ রক্ষা করবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।
১৫
যদি আমি দেশের মধ্যে হিংস্র পশুদেরকে পাঠাই এবং নিস্ফলা করি যাতে এটা পতিত জমি হয় যেখানে কোনো মানুষ পশুর কারণে তার মধ্যে দিয়ে যায় না।
১৬
তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকে–যেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে, কিন্তু দেশ পতিত হয়ে যাবে।
১৭
অথবা যদি আমি দেশের বিরুদ্ধে তরোয়াল আনি এবং বলি, তরোয়াল, দেশের মধ্যে যাও এটা দিয়ে মানুষ এবং পশুকে বিচ্ছিন্ন কর
১৮
তারপর এমনকি যদি তার মধ্যে একই তিন ব্যক্তি থাকে–যেমন আমি থাকি, প্রভু সদাপ্রভু বলেন, তারা ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না, কেবল নিজেদের জীবন উদ্ধার করতে পারবে।
১৯
অথবা যদি আমি সে দেশে মহামারী পাঠাই এবং তাদের বিরুদ্ধে রাগ ঢেলে দিই রক্ত বইয়ে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি,
২০
তারপর এমনকি যদি দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তারাও ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না; কেবল নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ উদ্ধার করবে।
Settings