Skip to content
ইযেকিয়েল ১৪:১-১১

প্রতিমাপূজক অনুসন্ধানকারীদের ঈশ্বর প্রত্যাখ্যান করেন

ইযেকিয়েল ১৪:১-১১
পরে ইস্রায়েলের কয়েকজন প্রাচীনলোক আমার কাছে এল এবং আমার সামনে বসল।
তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং আমাকে বলল
মানুষের সন্তান, এই লোকেরা তাদের মুর্ত্তিকে তাদের মনে জায়গা দিয়েছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে। তাদের দিয়ে আমার কি খোঁজ করা উচিত?
তবে তাদেরকে জানিও এবং বোলো, প্রভু সদাপ্রভু এই কথা বলেন; ইস্রায়েল কুলের প্রত্যেক মানুষ যে তার মূর্ত্তি হৃদয়ে গ্রহণ করেছে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে এবং যে ভাববাদীর কাছে এসেছে আমি, সদাপ্রভু তাকে উত্তর দেব মূর্তির সংখ্যা অনুযায়ী।
আমি এটা করবো যাতে ইস্রায়েল কুলকে তাদের হৃদয়ে ফিরিয়ে আনতে পারি যাদেরকে আমার কাছ থেকে মূর্তির মাধ্যমে দূরে নিয়ে গিয়ে ছিল।
অতএব ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, অনুতাপ কর এবং মূর্তির কাছ থেকে ফিরে এস, তোমাদের মুখ ফিরিয়ে নাও সব ঘৃণার কাজ থেকে।
কারণ ইস্রায়েল কুলের প্রত্যেকে এবং ইস্রায়েলের প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেউ আমার থেকে দূরে, যে কেউ তার হৃদয়ে মুর্ত্তিকে গ্রহণ করে এবং অপরাধের বাধা হোঁচট খাওয়ার জন্য তাদের চোখের সামনে রেখেছে, সে যদি আমার কাছে খোঁজ করবার জন্য ভাববাদীর কাছে আসে, তবে আমি সদাপ্রভু নিজে তাকে উত্তর দেব।
তাই আমি সেই মানুষের বিরুদ্ধে মুখ রাখব এবং তাকে চিহ্ন ও প্রবাদের জন্য তৈরী করব এবং আমাদের প্রজাদের মধ্য থেকে তাকে বিচ্ছিন্ন করব এবং তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।
যদি কোন ভাববাদী প্রতারিত হয় এবং বাণীর কথা বলে, তবে আমি, সদাপ্রভু, সেই ভাববাদীকে প্রতারিত করবে; আমি তার বিরুদ্ধে হাত তুলবো এবং তাকে ধ্বংস করব ইস্রায়েলের লোকের মাঝখান থেকে।
১০
এবং তারা তাদের নিজের অপরাধ বহন করবে; ঐ অনুসন্ধানকারী ব্যক্তি ও ভাববাদী দুজনের সমান অপরাধ হবে।
১১
কারণ এই, ইস্রায়েল-কুল আর আমার থেকে বিপথগামী না হয় এবং নিজেদের সব অধর্ম্ম দ্বারা আর নিজেদেরকে অপবিত্র না করে; কিন্তু তারা যেন আমার লোক হয় এবং আমি তাদের ঈশ্বর হই; এটা প্রভু সদাপ্রভু বলেন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options