Skip to content
যাত্রাপুস্তক ২০:৭-১৫

যাত্রাপুস্তক ২০:৭-১৫

৭
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম বিনা কারণে নিও না, কারণ যে তাঁর নাম বিনা কারণে নেবে, সদাপ্রভু তাঁকে নির্দোষ হিসাবে ধরবেন না।
৮
তুমি আমার জন্য বিশ্রামবার পবিত্র রাখতে তা স্মরণ কোরো।
৯
ছদিন কাজ কোরো, নিজের সমস্ত কাজ কোরো;
১০
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন; সে দিন তুমি কি তোমার ছেলে কি মেয়ে, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার ফটকের কাছে থাকা বিদেশী, কেউ কোনো কাজ কোরো না;
১১
কারণ আমি, সদাপ্রভু, আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সবের মধ্যে সব জিনিস ছয় দিনের তৈরী করে সপ্তম দিনের বিশ্রাম করেছি; সেইজন্য আমি, সদাপ্রভু, বিশ্রামদিন কে আশীর্বাদ করলাম এবং পবিত্র করে নিজের জন্য সংরক্ষণ করলাম।
১২
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।
১৩
তোমরা নরহত্যা করো না।
১৪
তোমরা কারও সঙ্গে ব্যভিচার কোরো না।
১৫
তোমরা কারও থেকে কিছু চুরি কোরো না।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options