Skip to content
যাত্রাপুস্তক ২০:১২-১৭

শেষ ছয় আজ্ঞা: প্রতিবেশীর প্রতি কর্তব্য

যাত্রাপুস্তক ২০:১২-১৭
১২
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।
১৩
তোমরা নরহত্যা করো না।
১৪
তোমরা কারও সঙ্গে ব্যভিচার কোরো না।
১৫
তোমরা কারও থেকে কিছু চুরি কোরো না।
১৬
তোমরা তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
১৭
তোমার প্রতিবেশীর বাড়িতে তোমরা লোভ কোরো না; প্রতিবেশীর স্ত্রীতে, কিম্বা তার দাসে কি দাসীতে, অথবা তাঁর গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options