Skip to content
যাত্রাপুস্তক ১৪:১-৪

ঈশ্বর ইস্রায়েলের শিবিরের স্থান নির্ধারণ করেন

যাত্রাপুস্তক ১৪:১-৪
১
আর সদাপ্রভু মোশিকে বললেন,
২
“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তারা যেন ফেরে এবং পী-হহীরোতের আগে মিগ্‌দোলের ও সমুদ্রের মাঝখানে বাল্‌সফোনের আগে শিবির স্থাপন করে।
৩
তাতে ফরৌণ ইস্রায়েল সন্তানদের সম্বন্ধে বলবে, তারা দেশের মধ্যে ঘুরে বেড়াল, মরুভূমি তাঁদের পথ বন্ধ করল।
৪
আর আমি ফরৌণের মন কঠিন করব এবং সে তোমাদের পিছনে দৌড়াবে। আমি ফরৌণ ও তার সমস্ত সৈন্যদের মাধ্যমে গৌরবান্বিত হব; আর মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।” তখন তারা সেই রকম করল।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options