মূল বিষয়বস্তুতে যান
১ ইতিহাস ২৭:২৫-৩১

রাজসম্পত্তির তত্ত্বাবধায়কেরা

১ ইতিহাস ২৭:২৫-৩১
২৫
রাজার ভান্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।
২৬
চাষীদের দেখাশোনার ভার ছিল কলূবের ছেলে ইষ্রির উপর।
২৭
আঙ্গুর ক্ষেতের ভার ছিল রামাথীয় শিমিয়ির উপর। আঙ্গুর ক্ষেত থেকে যে আঙ্গুর রস পাওয়া যেত তার ভান্ডারের ভার ছিল শিফমীয় সব্দির উপর।
২৮
নীচু পাহাড়ী এলাকার জিতবৃক্ষ ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল হাননের উপর। জলপাইয়ের তেলের ভান্ডারের ভার ছিল যোয়াশের উপর।
২৯
শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্‌লয়ের ছেলে শাফটের উপর।
৩০
ইশ্মায়েলীয় ওবীলের উপর ভার ছিল উটের পালের। মেরোণোথীয় যেহদিয়ের উপর ছিল গর্দ্দভীদের ভার।
৩১
ছাগল ও ভেড়ার পালের ভার ছিল হাগরীয় যাসীষের উপর। রাজা দায়ূদের সম্পত্তির দেখাশোনার ভার ছিল এই সব তদারককারীদের উপর।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options