Skip to content
১ ইতিহাস ২৪:২০-৩১

অবশিষ্ট লেবীয়দের বিভাগ

১ ইতিহাস ২৪:২০-৩১
২০
লেবি গোষ্ঠীর বাকি বংশগুলোর কথা এই: অম্রামের বংশের শবূয়েল, শবূয়েলের বংশ নেতা যেহদিয়
২১
রহবিয়ের কথা; রহবিয়ের বংশ নেতা যিশিয়।
২২
যিষ্‌হরীয়দের বংশের বাবা শলোমোৎ ও শলোমোতের বংশ নেতা যহৎ।
২৩
হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের বাবা।
২৪
ঊষীয়েলের ছেলে মীখা; মীখা ছেলেদের মধ্যে শামীর।
২৫
মীখার ভাই যিশিয়; যিশিয়ের ছেলেদের মধ্যে সখরিয়।
২৬
মরারির ছেলে মহলি, মূশি ও যাসিয়; যাসিয়ের বংশের বিনো
২৭
মরারির ছেলে যাসিয়ের ছেলে বিনো, শোহম, শক্কুর ও ইব্রি ছিলেন বংশের বাবা।
২৮
মহলির বংশের ইলীয়াসর ও কীশ; ইলীয়াসরের কোনো ছেলে ছিল না।
২৯
কীশের বংশ নেতা ছিলেন যিরহমেল।
৩০
মূশির বংশের মহলি, এদর ও যিরেমোৎ ছিলেন বংশের বাবা। বিভিন্ন বংশ অনুসারে এঁরা ছিলেন লেবীয়।
৩১
এঁরাও রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয়দের বংশ নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারোণের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options