Skip to content
১ ইতিহাস ২২:১৭-১৯

দায়ূদ নেতাদের সাহায্য করার আদেশ দেন

১ ইতিহাস ২২:১৭-১৯
১৭
দায়ূদ তারপর তাঁর ছেলে শলোমনকে সাহায্য করবার জন্য ইস্রায়েলের সমস্ত নেতাদের হুকুম দিয়ে বললেন,
১৮
“তোমাদের ঈশ্বর সদাপ্রভু কি তোমাদের সঙ্গে নেই? তিনি কি সব দিকেই তোমাদের শান্তি দেন নি? তিনি তো এই দেশের লোকদের আমার হাতে তুলে দিয়েছেন আর দেশটা সদাপ্রভু ও তাঁর লোকদের অধীন হয়েছে।
১৯
এখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য তোমাদের সমস্ত মন প্রাণ স্থির করুন এবং উঠ, সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁর পবিত্র ঘরটি তৈরী কর, যাতে তার মধ্যে সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুক ও ঈশ্বরের পবিত্র জিনিসগুলো এনে রাখা যায়।”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options