Skip to content
১ ইতিহাস ১৩:১-৪

দায়ূদ নিয়মসিন্দুক ফিরিয়ে আনার পরিকল্পনা করেন

১ ইতিহাস ১৩:১-৪
১
পরে দায়ূদ সহস্রপতিদের ও শতপতিদের সঙ্গে পরামর্শ করলেন।
২
তারপর তিনি ইস্রায়েলীয়দের গোটা দলটাকে বললেন, “আপনারা যদি ভাল মনে করেন আর এটাই যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর থেকে হচ্ছে তবে আসুন, আমরা ইস্রায়েলের সমস্ত এলাকায় আমাদের বাদবাকী ভাইদের কাছে ও তাদের সঙ্গে যে সব যাজক ও লেবীয়েরা তাদের নগরে আছে তাদের কাছে খবর পাঠিয়ে দিই যেন তারা এসে আমাদের কাছে একত্র হয়।
৩
আসুন, আমাদের ঈশ্বরের সাক্ষ্য সিন্দুকটি আমাদের কাছে ফিরিয়ে আনি; শৌলের রাজত্বকালে আমরা তো সিন্দুকটির দিকে কোন মনোযোগ দিইনি।”
৪
তখন গোটা সমাজ তা করতে রাজি হল, কারণ সব লোকের কাছে সেটাই উচিত বলে মনে হল।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options