Skip to content
১ ইতিহাস ১:১৭-৩৪

১ ইতিহাস ১:১৭-৩৪

১৭
শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক।
১৮
অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন।
১৯
এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন।
২০
যক্তনের ছেলেরা হল অলমোদদ, শেলফ,
২১
হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, উষল, দিক্ল,
২২
এবল, অবীমায়েল, শিবা,
২৩
ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন। এরা সবাই যক্তনের ছেলে।
২৪
শেম, অর্ফকষদ, শেলহ,
২৫
এবর, পেলগ, রিয়ূ,
২৬
সরূগ, নাহোর, তেরহ,
২৭
অব্রাম, অর্থাৎ অব্রাহাম।
২৮
অব্রাহামের ছেলেরা হল ইস্‌হাক ও ইশ্মায়েল।
২৯
তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদবেল, মিব্‌সম,
৩০
মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা,
৩১
যিটূর, নাফীশ ও কেদমা। এরা ইশ্মায়েলের ছেলে।
৩২
অব্রাহামের উপপত্নী কটূরার ছেলেরা হল সিম্রন, যক্‌ষণ, মদান, মিদিয়ন, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের ছেলেরা হল শিবা ও দদান।
৩৩
মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই ছিল কটূরার বংশধর।
৩৪
অব্রাহামের ছেলে ইস্‌হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।

বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0