গীতসংহিতা ১৩০
গভীরতা থেকে আর্তনাদ ১–২
১
আমি বিপদের গভীর সমুদ্রথেকে তোমাকে ডাকি, সদাপ্রভুু।
২
প্রভু আমার রব শোন, তোমার কান আমার বিনতির রব শুনুক।
ক্ষমাই আশার ভিত্তি ৩–৪
৩
যদি তুমি, সদাপ্রভুু, অপরাধ সব ধর, প্রভু, কে দাঁড়াতে পারে?
৪
কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন তুমি শ্রদ্ধা পাও।
ঈশ্বরের বাক্যের জন্য ধৈর্যসহ অপেক্ষা ৫–৬
৫
আমি সদাপ্রভুুর জন্য অপেক্ষা করি; আমার আত্মা অপেক্ষা করে; আমি তাঁর বাক্যে আশা করছি।
৬
প্রহরীরা যেমন সকালের জন্য অপেক্ষা করে, আমার আত্মা তার থেকে বেশী প্রভুর জন্য অপেক্ষা করে।
ইস্রায়েলের জন্য আশা ও মুক্তি ৭–৮
৭
ইস্রায়েল, সদাপ্রভুুতে আশা কর; সদাপ্রভুু করুণাময় এবং তিনি ক্ষমা করতে খুব ইচ্ছুক।
৮
এই হলেন তিনি যিনি তার সব পাপ থেকে ইস্রায়েলকে মুক্ত করবেন।
বাইবেলের পাঠ: Indian Revised Version (Bengali), © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0
Study note