Skip to content

গীতসংহিতা১২৩

স্বর্গে অধিষ্ঠিত সদাপ্রভুর দিকে তাকানো

১
তোমার দিকে আমি চোখ তুলি, তুমি স্বর্গের সিংহাসনে অধিষ্টিত ছিলে।
২
দেখ, মনিবের হাতের ওপর যেমন দাসদের চোখ, মনিবের স্ত্রীর হাতের ওপর তেমন দাসীর চোখ, তাই আমাদের চোখ ঈশ্বর সদাপ্রভুুর ওপর যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন।

অবজ্ঞার মধ্যে করুণার জন্য প্রার্থনা

৩
আমাদেরকে কৃপা কর, সদাপ্রভুু, আমাদের প্রতি কৃপা কর, কারণ আমরা অপমানে পূর্ণ।
৪
আমরা দাম্ভিকদের অবজ্ঞার উপহাসে এবং অহঙ্কারীদের অপমানে পূর্ণ।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options