Timbrel সম্পর্কে বাইবেলের পদ: Used in religious service
Used in religious service সম্পর্কে পদ
আর দায়ূদ ও ইস্রায়েলের সব বংশ সদাপ্রভুর সামনে দেবদারু কাঠের তৈরী সব রকমের বাদ্য-যন্ত্র এবং বীণা, নেবল, তবল, জয়শৃঙ্গ ও করতাল বাজালেন৷
¶ আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সামনে তাঁদের সমস্ত শক্তি দিয়ে গান গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনী, করতাল ও তূরী বাজাচ্ছিলেন।
সামনে গায়করা, পিছনে বাদ্যকরেরা এবং মাঝখানে বাজনকারী কুমারীরা চলল।
গান গাও, ডম্ফ বাজাও, নেবল সাথে মনোহর বীণা বাজাও।
তারা নৃত্য সহকারে তাঁর নামের প্রশংসা করুক, খঞ্জনি এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা গান করুক।
তাঁর প্রশংসা কর খঞ্জনি বাজিয়ে এবং নৃত্য সহকারে তাঁর প্রশংসা কর তারযুক্ত যন্ত্রের সাহায্যে এবং বাঁশী বাজিয়ে।