Skip to content

Sabeans সম্পর্কে বাইবেলের পদ

5 টি পদ · 4 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. শিবায়ীয়েরা তাদের আক্রমণ করল এবং তাদের নিয়ে চলে গেল। সত্যি, তারা তলোয়ারের আঘাতে দাসেদের মেরে ফেলেছে; আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”

  2. কারণ আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইস্রায়েলের সেই পবিত্রজন। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিশর দেশ দেব, আর তোমার বদলে কূশ ও সবা দেশ দেব।

  3. একথা যা সদাপ্রভু বলেন, মিশরের উপার্জন এবং কূশের ব্যবসার জিনিস, লম্বা লম্বা সবায়ীয়দের তোমার কাছে আনা হবে। তারা তোমাকে অনুসরণ করবে, শেকলে বাঁধা অবস্থায়। তারা তোমার সামনে মাথা নত করবে এবং আত্মসমর্পণ করে বলবে, অবশ্যই ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং তিনি ছাড়া আর কেও নেই।

  4. আর তার সঙ্গে নিশ্চিন্ত জনতার কলরব হল এবং সাধারন লোকেদের সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদেরকে আনা হল, তারা তোমাদের হাতে বালা ও মাথায় সুসজ্জিত মুকুট দিল।

  5. আমি তোমাদের ছেলে মেয়েদের যিহূদার লোকেদের হাত দিয়ে বিক্রি করব এবং তারা দূরের শিবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে৷ কারণ সদাপ্রভু এই কথা বলেন৷