Prophecy সম্পর্কে বাইবেলের পদ: Guilt of pretending to the gift of
Guilt of pretending to the gift of সম্পর্কে পদ
সদাপ্রভু আমাকে বললেন, ভাববাদীরা আমার নামে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলছে। আমি তাদের পাঠাই নি, তাদের আদেশও দিইনি কিংবা তাদের কিছু বলি নি। কিন্তু মিথ্যা দর্শন, অনর্থক ও মিথ্যা অনুমান তাদের নিজেদের অন্তর থেকে আসছে, সেগুলিই তারা তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী করছে।
“শমরিয়ার ভাববাদীদের মধ্যে আমি জঘন্য ব্যাপার দেখেছি, তারা বাল দেবতার ভাববাণী করে এবং আমার প্রজা ইস্রায়েলীয়দের সঠিক পথ থেকে দূরে সরায়।
যিরূশালেমের ভাববাদীদের মধ্যে ভয়ঙ্কর জিনিস দেখেছি, তারা ব্যভিচার করে এবং মিথ্যার পথে হাঁটে। তারা অন্যায়কারীদের হাত শক্ত করে! কেউ তার দুষ্টতা থেকে ফেরে না। তারা সবাই আমার কাছে সদোমের মত, যিরূশালেমের অধিবাসীরা ঘমোরার মত।”
“মানুষের সন্তান, ইস্রায়েলে যারা ভাববাদীদের বিরুদ্ধে ভাববাণী বলে এবং তাদের বল যারা নিজের মন থেকে ভাববাণী বলে, তোমার সদাপ্রভুর বাক্য শোন।
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দুর্ভাগ্য সেই নির্বোধ ভাববাদীদের, যারা নিজের আত্মাকে অনুসরণ করে কিন্তু কিছুই দেখে নি।