Name সম্পর্কে বাইবেলের পদ: Symbolic
Symbolic সম্পর্কে পদ
তাতে হোশেয় গেলেন এবং দিবলায়িমের মেয়ে গোমরকে বিয়ে করলেন এবং তিনি গর্ভবতী হলেন আর তাঁর জন্য একটি ছেলের জন্ম দিলেন।
সদাপ্রভু হোশেয়কে বললেন, “তাকে যিষ্রিয়েল বলে ডাক। কারণ কিছু দিন পর, আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের জন্য শাস্তি দেব এবং আমি ইস্রায়েল কুলের রাজ্য শেষ করব।
গোমর আবার গর্ভবতী হলেন এবং একটি মেয়ের জন্ম দিলেন। তখন সদাপ্রভু হোশয়কে বললেন, “তাকে লো-রুহামা বলে ডাক, কারণ আমি আর ইস্রায়েল কুলের ওপর করুণা করব না, আমি কোন ভাবেই তাদের পাপ ক্ষমা করব না।
তখন সদাপ্রভু বললেন, “তাকে লো-অম্মি বলে ডাক, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই।”
¶ তোমার ভাইদের বল, “আমার প্রজা!” এবং তোমার বোনদেরকে, “তোমাদের দয়া দেখানো হয়েছে।”