Skip to content

Lamb সম্পর্কে বাইবেলের পদ: Offering of

10 টি পদ · 2 টি দিক

Offering of সম্পর্কে পদ

  1. তুমি সেই বেদির উপরে প্রতিদিন একবছর বয়সী ভেড়ার বাচ্চা দুটি করে বলি উৎসর্গ করবে;

  2. একটি ভেড়ার বাচ্চা সকালে উৎসর্গ করবে এবং অন্য বাচ্চাটি সন্ধ্যার দিন উৎসর্গ করবে।

  3. আর প্রথম ভেড়া বাচ্চাটির সঙ্গে হিনের এক চতুর্থাংশ পেষাই করা জিত (অলিভ) তেল মেশানো [ঐফা] পাত্রের দশ ভাগের এক ভাগ ময়দা এবং পানীয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দেবে।

  4. পরে দ্বিতীয় ভেড়া বাচ্চাটি সন্ধ্যার দিন উৎসর্গ করবে এবং সকালের মত শষ্য এবং পানীয় নৈবেদ্যের সঙ্গে উত্সর্গ করবে। এগুলি সদাপ্রভুর উদ্দেশ্যে এক মিষ্টি সুবাস উত্পন্ন করবে এবং এটি আমার জন্য আগুনের নৈবেদ্য বলে উৎসর্গ হবে।

  5. তুমি তাদেরকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হিসাবে এইসব নিবেদন করবে প্রতিদিন, নিত্য হোমাবলির জন্য এক বছরের নির্দোষ দুইটি পুরুষ ভেড়া।

  6. তোমরা একটি ভেড়ার বাচ্চা সকালে উৎসর্গ করবে, আর একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলায় উৎসর্গ করবে।

  7. তোমরা ভক্ষ্য নৈবেদ্যের জন্য হিনের চার ভাগের এক ভাগ উখলিতে তৈরী তেলে মেশানো ঐফার দশ ভাগের এক ভাগ সূজি দেবে।

  8. এটা প্রতিদিনের র হোমবলি যেটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে সীনয় পর্বতে নির্ধারিত হয়েছিল।

  9. একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ পেয় নৈবেদ্য হবে। তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে মদিরার পেয় নৈবেদ্য ঢেলে দেবে।

  10. একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলায় উৎসর্গ করবে, সকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের মত তাও সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে উৎসর্গ করবে।