মূল বিষয়বস্তুতে যান

Harlot সম্পর্কে বাইবেলের পদ: Shamelessness of

23 টি পদ · 5 টি দিক

"Harlot" খুঁজুন

Shamelessness of সম্পর্কে পদ

  1. সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;

  2. সে কখনও সড়কে, কখনও রাস্তায়, কোণে কোণে অপেক্ষা করতে থাকে।

  3. সে তাকে ধরে চুমু খেল, নির্লজ্জ মুখে তাকে বলল,

  4. আমাকে মঙ্গলের জন্য বলিদান করতে হয়েছে, আজ আমি নিজের মানত পূর্ণ করেছি;

  5. তাই তোমার সঙ্গে দেখা করতে বাইরে এসেছি, সযত্নে তোমার মুখ দেখতে এসেছি, তোমাকে পেয়েছি।

  6. আমি খাটে বুটাদার চাদর পেতেছি, মিশরের সূতোর্ চিত্রবিচিত্র পর্দার কাপড় লাগিয়েছি।

  7. আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে নিজের বিছানা গন্ধে ভরিয়ে দিয়েছি।

  8. চল, আমরা সকাল পর্যন্ত কামরসে মত্ত হই, আমরা প্রেমের বাহুল্যে আমোদ করি।

  9. কারণ কর্তা ঘরে নেই, তিনি দূরে গেছেন;

  10. টাকার তোড়া সঙ্গে নিয়ে গেছেন, পূর্ণিমার দিন ঘরে আসবেন।

  11. অনেক মিষ্টি কথায় সে তার মন চুরি করল, ঠোটের চাটুকরিতে তাকে আকর্ষণ করল।

  12. তখনি সে তার পেছনে গেল, যেমন গরু মরতে যায়, যেমন শেকলে বাঁধা ব্যক্তি বকর শাস্তি পেতে যায়;

  13. শেষে তার যকৃত বানে বিধল; যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তার জীবন বিপদগ্রস্ত।

  14. এখন আমার পুত্ররা, আমার কথা শোন, আমার মুখের কথায় মন দাও।

  15. তোমার মন ওর পথে না যাক, তুমি ওর পথে যেও না।

  16. কারণ সে অনেককে আঘাত করে মেরে ফেলেছে, তারা গণনা করতে পারবে না।

  17. তার ঘর পাতালের পথ, যে পথ মৃত্যুর কক্ষে নেমে যায়।

  18. বুদ্ধিহীন স্ত্রীলোক ঝগড়াটি, সে অবোধ, কিছুই জানে না।

  19. সে নিজের ঘরের দরজায় বসে, নগরের উঁচু জায়গায় আসন পেতে বসে;

  20. সে পথিকদেরকে ডাকে, সরলপথগামীদেরকে ডাকে,

  21. যে অবোধ, সে এই জায়গায় আসুক, যে বুদ্ধিহীন, সে তাকে বলে,

  22. চুরি করা জল মিষ্টি, নিরালার খাবার সুস্বাদু।

  23. কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।