Happiness of Saints In This Life সম্পর্কে বাইবেলের পদ: Described by Christ in the beatitudes
Described by Christ in the beatitudes সম্পর্কে পদ
ধন্য যারা আত্মাতে গরিব, কারণ স্বর্গ রাজ্য তাদেরই।
ধন্য যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে।
ধন্য যারা বিনয়ী, কারণ তারা ভূমির অধিকারী হবে।
ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে।
ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে।
ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।
ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই।
¶ ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সর্বরকম খারাপ কথা বলে।
¶ আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের পুরষ্কার প্রচুর; কারণ তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন, তাদের তারা সেইভাবে নির্যাতন করত।