মূল বিষয়বস্তুতে যান

Anointing of the Holy Spirit সম্পর্কে বাইবেলের পদ

7 টি পদ · 8 টি দিক

প্রধান বাইবেল পদ

  1. আর তুমি হারোণকে পবিত্র পোশাক গুলি পরাবে, অভিষেক করবে এবং একমাত্র আমার জন্য পবিত্র করবে, তাতে সে আমার যাজক হয়ে কাজ করবে।

  2. আর তার ছেলেদেরকেও আনবে এবং তাদের গায়ে পোশাক পরাবে।

  3. আর তুমি তাদেরকেও অভিষেক করবে যেমন ভাবে তাদের পিতাকে অভিষেক করেছ; যাতে তারা যাজক হয়ে আমার সেবা কাজ করে। তাদের সেই অভিষেক বংশ পরম্পরায় তাদের চিরস্থায়ী যাজকত্ব তৈরী করবে।

  4. আমি আমার দাস দায়ূদকে মনোনীত করেছি, আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষিক্ত করেছি।

  5. আমার হাত তাকে সাহায্য করবে, আমার বাহু তাকে শক্তিশালী করবে।

  6. কোনো শত্রুই তার সঙ্গে প্রতারণা করবে না, দুষ্টতার সন্তান তাকে কষ্ট দেবে না।

  7. আমি তার শত্রুদের তার সামনে চূর্ণ করব; যারা তাকে ঘৃণা করবে আমি তাদের ধ্বংস করব।