Skip to content
গীত ৮:১-৫

গীত ৮:১-৫

আমার মনের ইচ্ছা এই যে, যদি তুমি আমার ভাইয়ের মত হতে যে আমার মায়ের দুধ খেয়েছে! তাহলে আমি যখন তোমাকে বাইরে দেখতাম, আমি তোমাকে চুম্বন করতে পারতাম এবং কেউ আমাকে কিছু বলতে পারত না;
আমি তোমাকে পথ দেখাতাম এবং আমার মায়ের ঘরে নিয়ে আসতাম এবং সে আমাকে শিক্ষা দিত। আমি তোমাকে সুগন্ধি মশলা দেওয়া আঙ্গুর রস পান করাতাম এবং আমার ডালিমের মিষ্টি রস পান করাতাম।
তাঁর বাঁ হাত আমার মাথার নিচে থাকত, আর ডান হাত আমাকে জড়িয়ে ধরত।
হে যিরূশালেমের লোকের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।
প্রিয়তম। তার প্রিয়ের উপর ভর দিয়ে মরু এলাকা থেকে যিনি আসছেন তিনি কে? আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম; তোমার মা সেখানেই তোমাকে ধারণ করেছেন; তোমার মা ওখানেই প্রসব যন্ত্রণা ভোগ করে তোমাকে জন্ম দিয়েছিলেন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options