Skip to content
পরমগীত ৭:১০

নারী পারস্পরিক প্রেম স্বীকার করেন

পরমগীত ৭:১০
চারপাশের প্রসঙ্গসহ পদ ১০ দেখানো হচ্ছে।
তোমার উচ্চতা খেজুর গাছের মত এবং তোমার বুক ফলের থোকার মত।
আমি ভাবলাম, “আমি সেই খেজুর গাছে উঠতে চাই, আমি তার ডাল ধরব।” তোমার বুক দুটি আঙ্গুরের থোকার মত হোক এবং তোমার নিঃশ্বাসের সুগন্ধ আপেলের মত হোক।
তোমার মুখ সবচেয়ে ভাল আঙ্গুর রসের মত হোক, সোজা আমার প্রিয়ার গলায় নেমে যাক, যেমন আমাদের ঠোঁট এবং দাঁতের মধ্য দিয়ে বয়ে যায়।
১০
আমি আমার প্রিয়েরই এবং তাঁর বাসনা আমার জন্যই।
১১
এস, আমার প্রিয়, চল আমরা গ্রাম অঞ্চলে যাই, আমরা গ্রামের মধ্যে রাত কাটাই।
১২
চল আমরা ভোর বেলায় উঠে আঙ্গুর ক্ষেতে যাই, আমরা গিয়ে দেখি আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা, তাতে ফুল ফুটেছে কিনা এবং ডালিমের ফুল ফুটেছে কিনা, সেখানেই আমি তোমাকে আমার ভালবাসা দেব।
১৩
দূদাফল তাদের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে; নতুন এবং পুরানো সব রকম বাছাই করা ফল আমাদের দরজার কাছেই আছে। প্রিয় আমার, আমি তোমার জন্যই সেইগুলি জমা করে রেখেছি।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options