Skip to content
গীতসংহিতা ৮০:১৪-১৯

ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য পুনরায় আবেদন

গীতসংহিতা ৮০:১৪-১৯
১৪
বিনয় করি, বাহিনীগনের ঈশ্বর, স্বর্গ থেকে চেয়ে দেখ, এই আঙ্গুরলতার যত্ন কর;
১৫
রক্ষা কর তা, যা তোমার দক্ষিণে হাত রোপণ করেছেন, আর সেই পুত্রকে, যাকে তুমি নিজের জন্য সবল করছ।
১৬
তা আগুনে দগ্ধ হয়েছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার মুখের তিরস্কারে লোকেরা বিনষ্ট হচ্ছে।
১৭
তোমার হাত তোমার ডান হাতের মানুষের উপরে থাকুক, সেই মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে তুমি তোমার জন্য শক্তিশালী করেছ।
১৮
তাতে আমরা তোমার থেকে ফিরে যাব না; তুমি আমাদেরকে সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকি।
১৯
সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, আমাদেরকে ফেরাও; তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা পরিত্রান পাব।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options