Skip to content
হিতোপদেশ ১৮:১৩-১৮

বিচারে প্রজ্ঞা ও অন্তরের শক্তি

হিতোপদেশ ১৮:১৩-১৮
১৩
শোনার আগে যে উত্তর করে, তা তার বোকামিতা ও অপমান।
১৪
মানুষের আত্মা তার অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করতে পারে?
১৫
বুদ্ধিমানের হৃদয় জ্ঞান অর্জন করে এবং জ্ঞানবানদের কান জ্ঞানের খোঁজ করে।
১৬
মানুষের উপহার তার জন্য পথ খোলে এবং গুরুত্বপূর্ণ লোকদের সামনে তাকে আনে।
১৭
যে প্রথমে নিজের ঘটনা সমর্থন করে, তাকে ধার্মিক মনে হয়; শেষ পর্যন্ত তার প্রতিবাসী আসে এবং তার পরীক্ষা করে।
১৮
গুলিবাঁটের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয় এবং শক্তিশালী বিরোধীদের আলাদা করে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options