Skip to content
নেহেমিয়া ১১:১-৪

নেহেমিয়া ১১:১-৪

লোকদের নেতারা যিরূশালেমে বাস করতেন। বাকি লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর যিরূশালেমে বাস করতে পারে, আর বাকি নয়জন অন্য শহরে বাস করাবার জন্য গুলিবাঁট করল।
যে সব লোক ইচ্ছা করে যিরূশালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
প্রদেশের এই সব প্রধান লোক যিরূশালেমে বাস করল। কিন্তু যিহূদার শহরে শহরে ইস্রায়েলীয়, যাজক, লেবীয়, নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা প্রত্যেকে নিজের নিজের অধিকারে নিজের নিজের শহরে বাস করল
আর যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করল। যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে, অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের ছেলেদের মধ্যে একজন।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options