মূল বিষয়বস্তুতে যান
নাহূম ১:১২-১৫

যিহূদার উদ্ধার ও পুনঃস্থাপন

নাহূম ১:১২-১৫
১২
সদাপ্রভু এই কথা বলেন, “যদিও তারা শক্তিতে পরিপূর্ণ এবং অসংখ্য তবুও তাদের ছিন্ন করা হবে। তাদের লোকেরা আর থাকবে না। কিন্তু তুমি, যিহূদা, যদিও আমি তোমাকে নত করেছি কিন্তু আর নত করব না।
১৩
এখন আমি তোমার কাঁধ থেকে সেই লোকেদের যোঁয়াল ভেঙে দেব, আমি তোমার শিকল ভেঙে ফেলব।”
১৪
হে নীনবী, সদাপ্রভু তোমার বিষয়ে একটি আদেশ দিয়েছেন, তোমার নাম রক্ষা করবার জন্য তোমার কোন বংশধর থাকবে না। তোমার দেবালয়ে যে সব খোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা মূর্ত্তি রয়েছে সেগুলো আমি ধ্বংস করে ফেলব। আমি তোমার কবর খুড়ব, কারণ তুমি অধার্ম্মিক।
১৫
যে লোক সুসমাচার নিয়ে আসে ও শান্তি ঘোষণা করে, ঐ দেখ, পর্বতের উপরে তার পা। হে যিহূদা, তোমার পর্বগুলো পালন কর এবং মানত সব পূর্ণ কর। অধার্ম্মিক আর তোমাকে আক্রমণ করবে না; সে একেবারে ধ্বংস হবে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options