মূল বিষয়বস্তুতে যান
নাহূম ১:১

শিরোলিপি ও ভাববাণীর শিরোনাম

নাহূম ১:১
চারপাশের প্রসঙ্গসহ পদ দেখানো হচ্ছে।
নীনবী শহর সম্বন্ধে ঘোষণা। ইলকোশীয় নহূমের দর্শনের বই।
সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন।
সদাপ্রভু ক্রোধে ধীর এবং শক্তিতে মহান এবং তিনি শত্রুদের দোষী সাবস্ত করেন। সদাপ্রভু নিজের পথ তৈরী করেন ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে এবং মেঘ তাঁর পায়ের ধূলো।
তিনি সমুদ্রকে ধমক দেন এবং তাকে শুকনো করেন, সমস্ত নদীগুলোকে তিনি শুকনো করেন। বাশন আর কর্মিলকে নিস্তেজ করেন আর লিবানোনের সব ফুল শুকিয়ে যায়।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options