Skip to content
মীখা ২:৬-১১

সত্য ভাববাদীদের নীরব করানো

মীখা ২:৬-১১
“ভবিষ্যৎবাণী কর না,” তারা বলে। “তারা অবশ্যই এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবে না; নিন্দা আসবে না।”
যাকোব কুল, এটা সত্যি বলা উচিত, “সদাপ্রভুর আত্মা কি রেগে গেছেন? এগুলি সত্যি কি তাঁর কাজ?” যারা সরল পথে চলে আমার বাক্য কি তাদের জন্য ভালো করে না?
সম্প্রতি আমার প্রজারা শত্রুর মত হয়ে উঠেছে। তোমরা পোশাক খুলে নিচ্ছ, কাপড় খুলে নিচ্ছ, তাদের কাছ থেকে যারা সেখান থেকে নিরাপদে যাচ্ছিল, যেমন সৈনিকরা যুদ্ধে থেকে ফেরে যে তারা ভাবে তারা সুরক্ষিত।
তোমরা আমার প্রজাদের মহিলাদের তাড়াছো তাদের প্রিয় ঘর থেকে; তোমরা আমার আর্শীবাদ তাদের শিশুদের থেকে চিরকালের মত নিয়ে নিচ্ছ।
১০
ওঠ এবং চলে যাও, কারণ এটা সেই জায়গা নয় যেখানে তোমরা থাকতে পার, এটার অশুচিতার জন্য; এটা সম্পূর্ণ ধ্বংস দ্বারা ধ্বংস হয়েছে।
১১
যদি কোনো মিথ্যাবাদী আত্মা তোমার কাছে আসে এবং মিথ্যা বলে এবং বলে “আমি তোমাদের কাছে আঙ্গুর রস এবং মদের বিষয়ে ভবিষ্যৎবাণী করব,” সে এই লোকেদের কাছে ভাববাদী বলে বিবেচিত হবে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options