শাস্ত্রবিদদের বিরুদ্ধে সতর্কবাণী
লুক ২০:৪৫-৪৭
৪৫
যখন সবই শুনছিল তখন তিনি নিজের শিষ্যদের বললেন,
৪৬
“ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় এবং হাটে বাজারে লোকদের শুভেচ্ছা জানায়, সমাজঘরে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালবাসে;
৪৭
এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে।”
Settings