Skip to content
যিহোশূয়া ২৩:১-৫

যিহোশূয় ইস্রায়েলের নেতাদের সমবেত করেন

যিহোশূয়া ২৩:১-৫
অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে-তাদের চারদিকের সমস্ত শত্রু থেকে বিশ্রাম দিলেন এবং যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হলেন;
তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাদের প্রাচীনবর্গ, নেতাদের, বিচারকর্তাদের ও শাসকদেরকে ডেকে বললেন, “আমি বৃদ্ধ ও গতবয়স্ক হয়েছি।
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য এই সব জাতির প্রতি যে যে কাজ করেছেন, তা তোমরা দেখেছ; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই তোমাদের পক্ষে যুদ্ধ করেছেন।
দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে এবং যর্দ্দন পর্যন্ত সূর্য্য অস্ত যাওয়ার দিকে মহাসমুদ্র পর্যন্ত যে সমস্ত জাতিকে আমি ধ্বংস করেছি, তাদের দেশ আমি তোমাদের সমস্ত বংশের অধিকারের জন্য গুলিবাঁটের মাধ্যমে ভাগ করেছি।
আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু তিনিই তোমাদের সামনে থেকে তাদেরকে ঠেলে ফেলে দেবেন, তোমাদের দৃষ্টি থেকে তাড়িয়ে দেবেন, তাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অনুসারে তাদের দেশ অধিকার করবে।
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options