Skip to content
যিহোশূয়া ২১:৩৪-৪০

যিহোশূয়া ২১:৩৪-৪০

৩৪
পরে তারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে যক্লিয়াম, পশুপালনের মাঠগুলির সঙ্গে কার্ত্তা,
৩৫
পশুপালনের মাঠগুলির সঙ্গে দিম্না, ও পশুপালনের মাঠগুলির সঙ্গে নহলোল এই চারিটী নগর দিল।
৩৬
আর রূবেণ বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে বেৎসর, পশুপালনের মাঠগুলির সঙ্গে যহস,
৩৭
পশুপালনের মাঠগুলির সঙ্গে কদেমোৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে মেফাৎ, এই চারিটী নগর দিল।
৩৮
আর গাদ বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে হত্যাকারীর আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে মহনয়িম,
৩৯
পশুপালনের মাঠগুলির সঙ্গে হিষ্‌বোণ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে যাসের, সব মিলিয়ে এই চারটি নগর দিল।
৪০
এই ভাবে লেবীয়দের অবশিষ্ট সমস্ত গোষ্ঠী, অর্থাৎ মরারি-সন্তানের নিজেরদের গোষ্ঠী অনুসারে গুলিবাঁটের মাধ্যমে মোট বারটি নগর পেল।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options