যিহোশূয়া ১৫:৫-১২
৫
আর পূর্ব সীমা যর্দ্দনের মোহনা পর্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মোহনায় মিশেছে
৬
আর সমুদ্রের সেই সীমা থেকে বৈৎ-হগ্লায় উপর দিয়ে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের পাথর পর্যন্ত উঠে গেল।
৭
আর সে সীমা আখোর তলভূমি থেকে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারে অদুম্মীমের উপরের দিকে যাওয়ার রাস্তার সামনে গিল্গলের দিকে মুখ করে উত্তর দিকে গেল ও ঐন্ শেমশ নামে জলাশয়ের দিকে চলে গেল, আর তার অন্তভাগ ঐন্ রোগেলে ছিল।
৮
সে সীমা হিন্নোম্-সন্তানের উপত্যকা দিয়ে উঠে যিবূষের অর্থাৎ যিরুশালেমের দক্ষিণ দিকে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সামনে যা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত পর্বত-চূড়া পর্যন্ত গেল।
৯
পরে ঐ সীমা সেই পর্বত-চূড়া পর্যন্ত নিপ্তোহের জলের উনুই পর্যন্ত বিস্তৃত হল এবং ইফ্রোণ পর্বতে অবস্থিত নগরগুলি পর্যন্ত বের হয়ে গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ৎ যিয়ারীম পর্যন্ত গেল;
১০
পরে সে সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর প্রান্ত অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশ থেকে নিচের দিকে নেমে এসে তিম্নার কাছ দিয়ে গেল।
১১
আর সে সীমা ইক্রোণের উত্তর প্রান্ত পর্যন্ত গেল, পরে সে সীমা শিক্করোণ পর্যন্ত বিস্তৃত হল এবং বালা পর্বত হয়ে যব্নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ মহাসমুদ্রে ছিল।
১২
আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্যন্ত। নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের চারিদিকের সীমা এই।
Settings