Skip to content
যিহোশূয়া ১২:৭-২৪

যিহোশূয়া ১২:৭-২৪

যর্দ্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের উপত্যকা অবস্থিত বাল্‌গাদ থেকে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানরা দেশের যে যে রাজাকে আঘাত করলেন ও যিহোশূয় যাদের দেশ অধিকারের জন্য নিজেদের বিভাগ অনুসারে ইস্রায়েলের বংশ সমূহকে দিলেন,
সেই সব রাজা, অর্থাৎ পর্বতময় দেশ, নিম্নভূমি, অরাবা উপত্যকা, পর্বতের ঢাল, প্রান্তর ও দক্ষিণ অঞ্চল-নিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয়, হিব্বীয় ও যিবূষীয় [সব রাজা] এই এই।
যিরীহোর এক রাজা, বৈথেলের কাছের অয়ের এক রাজা,
১০
যিরুশালেমের এক রাজা, হিব্রোণের এক রাজা,
১১
যর্মূতের এক রাজা, লাখীশের এক রাজা,
১২
ইগ্লোনের এক রাজা, গেষরের এক রাজা,
১৩
দবীরের এক রাজা, গেদরের এক রাজা,
১৪
হর্মার এক রাজা, অরাদের এক রাজা,
১৫
লিব্‌নার এক রাজা, অদুল্লমের এক রাজা,
১৬
মক্কেদার এক রাজা, বৈথেলের এক রাজা,
১৭
তপূহের এক রাজা, হেফরের এক রাজা,
১৮
অফেকের এক রাজা, লশারোণের এক রাজা,
১৯
মাদোনের এক রাজা, হাৎসোরের এক রাজা,
২০
শিম্রোণ-মরোণের এক রাজা, অক্‌ষফের এক রাজা,
২১
তানকের এক রাজা, মগিদ্দোর এক রাজা,
২২
কেদশের এক রাজা, কর্মিল উপস্থিত যক্লিয়ামের এক রাজা,
২৩
দোর উপগিরিতে উপস্থিত দোরের এক রাজা, গিল্‌গলে অবস্থিত গোয়ীমের এক রাজা,
২৪
তির্সার এক রাজা; মোট একত্রিশ রাজা।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options