Skip to content
যিরমিয়াহ ২৫:১৭-২৬

যিরমিয়াহ ২৫:১৭-২৬

১৭
তাই আমি সদাপ্রভুর হাত থেকে পেয়ালাটা নিলাম এবং সদাপ্রভু যে সব জাতির কাছে আমাকে পাঠালেন, আমি তাদের পান করালাম।
১৮
তারা এই এই যিরূশালেম, যিহূদার শহরগুলি এবং তার রাজা ও রাজকর্মচারী যেন তারা ধ্বংস ও আতঙ্কজনক হয়, শিশ দেওয়ার পাত্র ও অভিশপ্ত হবে, যেমন তাদের আজকের দিনের র মত।
১৯
অন্যান্য জাতিরাও এটা পান করেছে; মিশরের রাজা ফরৌণ, তার দাসেরা, তার রাজকর্মচারীরা, তার সমস্ত লোকেরা,
২০
সমস্ত লোকেদের মিশ্রিত ঐতিহ্য এবং ঊষ দেশের সমস্ত রাজা; পলেষ্টীয়দের সমস্ত রাজা অস্কিলোন, ঘসা, ইক্রোণ ও অসদোদের অবশিষ্ট অংশ;
২১
ইদোম, মোয়াব ও অম্মোনের লোকেরা;
২২
সোর ও সীদোনের রাজারা; সমুদ্রের অন্য পারের রাজারা;
২৩
দদান, টেমা, বূষ ও মাথার দুপাশের চুল কাটা লোকেরা।
২৪
এই লোকেরাও এটা পান করেছে; আরবের সমস্ত রাজারা এবং মিশ্রিত ঐতিহ্যের রাজারা, যারা মরুপ্রান্তে বসবাস করে;
২৫
সিম্রীর রাজারা, এলমের রাজারা ও মাদীয়ের রাজারা;
২৬
উত্তর দিকের কাছের ও অনেক দূরের সমস্ত রাজারা প্রত্যেকে, তাদের ভাই ও পৃথিবীর উপরিতলের সমস্ত রাজ্যগুলি। নির্বিশেষে বাবিলের রাজাও তাদের পরে তা পান করবে।
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options